কেশবপুরে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

রবিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্য্যালয়ে স্বাধিনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও

2024-03-17T19:38:06+00:00
2024-03-17T19:38:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X

রবিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্য্যালয়ে স্বাধিনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীনের সভাপতিত্বে ও দলের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ।

সভায় ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন,৫ নং মঙ্গোলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন, ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার এস.এম মুনজুর রহমান, ৯নং গৌরিঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য টিপু সুলতানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসরে আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি খন্দকার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলেিগর সভাপতি এস.এম রুহুল আমীন। 

এর পূর্বে সকালে  স্থানীয় এমপি আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করেন।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy