নালিতাবাড়ীতে টাকার জন‍্য অটোরিকশা চালককে হত‍্যা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীর চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মোশাররফ হত্যার রহস্য উন্মোচন ও মূল খুনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত

2024-03-17T19:45:17+00:00
2024-03-17T19:45:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে টাকার জন‍্য অটোরিকশা চালককে হত‍্যা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

শেরপুরের নালিতাবাড়ীর চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মোশাররফ হত্যার রহস্য উন্মোচন ও মূল খুনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ মার্চ রাতে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল হোতা আলমগীর হোসেন (২৪) ও সহযোগী নূরুল ইসলাম (৬৫) কে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

আজ রোববার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম (সেবা) তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুরো ঘটনার বর্ণনা করেন। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের আব্দুল  জব্বারের ছেলে ও নূরুল ইসলাম একই উপজেলার কালাকূমা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। 

পুলিশ সুপার জানায়, আসামি আলমগীর ও নিহত অটোরিক্সা চালক মোশাররফ পূর্ব পরিচিত ছিল। আলমগীর ট্রাক্টর চালক। সে বেশকিছু টাকা ঋণ করে ঢাকায় চলে গিয়েছিলো। সেখানেই সে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়ি চলে আসে। গত ১৩ মার্চ রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার থেকে মোশাররফের অটোরিকশা ভাড়ায় নেয় ও নির্জন স্থানে নিয়ে নেশা দ্রব্য খাইয়ে মোশাররফকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে আলমগীর পালিয়ে যায়।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে আলমগীর ও পরে তাঁর সহযোগী নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর তাদের দেওয়া তথ্যানুযায়ী ছিনতাইকৃত অটোরিকশা, হত্যাকাণ্ডের ব্যবহৃত গামছা, অটোরিকশার ব্যাটারি ও ব্যাটারি বিক্রির টাকা উদ্ধার করে পুলিশ। আলমগীর পুলিশের কাছে ও আদালতে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, ‘অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে কোন মূল্যে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনিরুল আলম ভূইয়া, ডিএসবির ওসি জাহাঙ্গীর আলম, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy