বেতন না দেওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

সঠিক সময় বেতন না দেওয়ায় ৪র্থ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী মেজবাহকে বেত দিয়ে পিটিয়েমাদ্রাসা থেকে বেড় করে দেওয়ার অভিযোগ

2024-03-17T20:38:52+00:00
2024-03-17T20:38:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেতন না দেওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২৩৯)
X

সঠিক সময় বেতন না দেওয়ায় ৪র্থ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী মেজবাহকে বেত দিয়ে পিটিয়ে মাদ্রাসা থেকে বেড় করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী জেল খানা সংলগ্ন  হেফজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী আব্দুল্লাহর বিরুদ্ধে ।  

পারিবারিক অস্বচ্ছলতার কারনে সময়মত মাদ্রাসার মাসিক বেতন দিতে পারেন নি বলে জানান শিক্ষার্থীর মা বিউটি আক্তার - বেতন না দেওয়ায় তার ছেলেকে পিটিয়ে বের করে দিয়েছে বলে জানান তিনি ।  

তিনি আরও বলেন, ছেলের বাবাকে পাঠিয়েছি ,আমি নিজে গেছি মাদ্রাসায়, হুজুরকে বলে আসছি যে, হাতের অবস্থা ভালোনা তাই দু-এক বেলা দেরি হবে বেতন দিতে । কিন্তু হুজুর কোন কিছু না শুনে আমার ছেলে মারধর করে বাসায় পাঠায় দিয়েছে । হাঁসপাতালে নিয়ে ডাক্তার দেখাইছি ছেলেকে। বেত দিয়ে মেরে বা পায়ের উরুতে কালো কালো দাগ করে ফেলেছে।

এ বিষয়ে সরেজমিনে শনিবার বিকেলে মাদ্রাসায় গিয়ে জানা গেছে, মাদ্রাসার পরিচাকলক হাফেজ ক্বারী আব্দুল্লাহ তার দুই ভাইকে নিয়ে জনৈক শহিদুলের বাড়ী ভাড়া নিয়ে ভাড়া  বাসায় পরিচালনা করছেন এ মাদ্রাসা। মাদ্রাসার উপর তলায় ভাড়া থাকেন মাদ্রসার শিক্ষার্থী মেজবাহ এর মা-বাবা । সাথে আরোও দুই পরিবার ভাড়া থাকে উপর তলায়।

মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী আব্দুল্লাহ বলেন, ছেলেটি মিথ্যাচার করেছে, এ জন্য ছেলেটিকে শাসন করা হয়েছে মাত্র। বেত দিয়ে দুইটি বারি দেওয়া হয়েছে। বেতনের জন্য শিক্ষার্থীর গায়ে হাত দেওয়া হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy