শিবালয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শিবালয়ের উথলী ইউনিয়নের ইছাইল এলাকায় আম বাগান থেকে সোমবার সকালে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা

2024-03-18T13:01:24+00:00
2024-03-18T13:01:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১:০১ পিএম   (ভিজিট : ৩১৬)
X

শিবালয়ের উথলী ইউনিয়নের ইছাইল এলাকায় আম বাগান থেকে সোমবার সকালে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জানা গেছে, সকাল ৭টার দিকে স্থানীয় আলম শেখ নামের এক কৃষক মাঠে যাওয়ার সময় আম বাগানে অজ্ঞাত নারীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে, তাকে ডাক দেন। কিন্তু সাড়া না পেয়ে এলাকাবাসীকে জানায়। 

স্থানীয়রা অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্বাস আলীকে খবর দেন। আব্বাস আলী ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দেন। খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ বোরকা ও কেটস পরিহিত অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেন। 

শিবালয় থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার জানান, নিহত এই নারী বোরকা ও পায়ে কেটস পরিহিত ছিল। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy