ভালুকায় ইউএনও কর্তৃক বাজার মনিটরিং

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

রমজানে সরকার কতৃক নির্ধারিত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান। রমজানের

2024-03-18T14:24:58+00:00
2024-03-18T14:24:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় ইউএনও কর্তৃক বাজার মনিটরিং
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ১৯০)
X

রমজানে সরকার কতৃক নির্ধারিত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান। রমজানের শুরু থেকে উপজেলার বিভিন্ন বাজার অব্যাহত ভাবে মনিটরিং করে যাচ্ছেন তিনি।

এর আগে জনপ্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির সভাপতি-সম্পাদক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

উপজেলার বিভিন্ন  বাজার এলাকায় বাজার মনিটরিং করার সময় মাছ, মাংস (মুরগি, গরু, খাসি), ভোজ্য তেল, চিনি, খেজুর, চাল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে তদারকি ও যাচাই করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য হালনাগাদ, ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই এবং পণ্য সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হহচ্ছে । রমজান মাসে কেউ যাতে খাদ্যজাতীয় পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি এবং অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে। প্রতিদিনই ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy