নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে কুলাঘাট ইউনিয়নে চর শিবেরকুটি মৌজার রেকর্ড ভুক্ত সম্পত্তি খাস ক্ষতিয়ান দেখিয়ে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

2024-03-18T14:50:21+00:00
2024-03-18T14:50:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ২৫০)
X

লালমনিরহাটে কুলাঘাট ইউনিয়নে চর শিবেরকুটি মৌজার রেকর্ড ভুক্ত সম্পত্তি খাস ক্ষতিয়ান দেখিয়ে  ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (১৮ মার্চ)  দুপুর  ১২টার দিকে  সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজারে এলাকাবাসী গন স্বাক্ষর ও মানববন্ধন করেন।

স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাইল করিম স্বপনের নেত্রীতে  প্রায় একমাস ধরে সদর উপজেলা কুলাঘাট ইউনিয়নে শিবের কুটি এলাকার ওয়াপদা সংলগ্ন  নদীতে চর হওয়ার প্রায় ৮০/১০০ টা ট্রাক লাগিয়ে বালুর উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। এ ছাড়াও পাশ্ববর্তী মসজিদ এবং কয়েক শত একর জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে বলেও  জানিয়েছেন এলাকাবাসী। 

 বালু উত্তোলন করার ফলে আবাদি জমি হুমকির মধ‍্যে রয়েছে। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে যাবে।

একই এলাকার ছাত্তার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বতর্মান যেভাবে নদী থেকে  বালু উত্তোলন করা হচ্ছে, এভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে আমার বসতবাড়ি থাকবে না।


মফিজ উদ্দিন বলেন, আমার জমি নষ্ট হচ্ছে।এভাবে বালু তুললে আমার জমি নদীতে চলে যাবে। আমরা কয়েকবার ডিসি মহোদয়, পুলিশ সুপার, ইউএনও, চেয়ারম্যান কে বিষয় টা জানিয়েছি তারা কোনো ব‍্যবস্থা নেননি।

এলাকা বাসি আরো জানান, যেখানে ৩ ফিট মাটি উত্তোলন করার কথা যেখানে প্রায় ১২ ফিটের মতো  মাটি উত্তোলন করা হয়েছে। এতে পরবর্তিতে এই এলাকার অনেক বড় ক্ষতি হবে। তাই তাদের দাবি ২৪ ঘন্টার মধ‍্যে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে।

সদর উপজেলা ইউএনও (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান সরকার বলেন,আমরা বালু মহলের আবেদন দিয়েছি।তিন পিটের বেশি বালু তোলার বিধান নেই।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy