দুর্গাপুরে ভারতীয় আনার ফল জব্দ, আটক ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় আনার ফল জব্দসহ চোরাকারবারির এক

2024-03-18T16:00:06+00:00
2024-03-18T16:00:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে ভারতীয় আনার ফল জব্দ, আটক ১
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৪:০০ পিএম   (ভিজিট : ১৯৬)
X

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় আনার ফল জব্দসহ চোরাকারবারির এক সদ্যসকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এই ফলের বাজার মূল্য ৫ লাখ ৭২ হাজার ৪ শ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১৭ মার্চ) রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের পান মহল এলাকায় অভিযানে চোরাই পণ্য আনারসহ একজনকে আটক করা হয়। আটকৃত চোরাকারবারির নাম আলী আকবর (৬৫)। সে উপজেলার চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে পান মহল সংলগ্ন একটি গলির ফল আড়তের সামনে চোরাই পথে আনা ভারতীয় ফল সারি সারি ক্যারেট পড়ে থাকার গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান এবং দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এই সময় সেখানে ক্যারেট ভর্তি ভারতীয় আনার ফল জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হলে আটককৃত ব্যক্তি প্রশাসনের কাছে ভারত থেকে চোরাই পথে এই ফল আনার বিষয়টি নিশ্চিত করে। পরে মামলা দায়ের মাধ্যমে তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় ফল জব্দ সহ একজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy