যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার

2024-03-18T16:38:41+00:00
2024-03-18T16:38:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুইজন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৭৭)
X

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সোমবার দুপুরে যশোর উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।আটককৃতরা হলো যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেলে র জুয়েল ইমরান জানান,রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে। 

এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy