রাজবাড়ীর পাংশায় স্ত্রী চলে যাওয়ায় নায়েব মোল্লা (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মার্চ) উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামে এ ঘটনা ঘটে। নায়েব ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
নিহত নায়েব মোল্লার বাবা আব্দুল হামিদ বলেন, দুই বছর আগে আমার পুত্রবধু মারা যাবার পর আমার ছেলে নায়েব দ্বিতীয় বিবাহ করে। গত বেশ কিছুদিন আগে সেই বউ সংসার ছেড়ে করে চলে যাবার পর থেকে ও মানষিক ভারসাম্যহীন হয়ে পরে।
সকালে আমার স্ত্রী আলেয়া বেগম গলায় রশি পেঁচানো অবস্থায় নায়েবকে গোয়াল ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে। পরে তার শোর-চিতকারে আমরা ছুটে এসে ওকে নামিয়ে মৃত দেখতে পাই। স্ত্রী চলে যাওয়ার কারনেই ছেলে আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর মোজাম্মেল বলেন, এটি একটি আত্মহত্যা। পরিবারের ও আত্মীয়স্বজনের কোন অভিযোগ না থাকায় এবং কারো প্রতি কোন সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'