প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৭:০৫ পিএম (ভিজিট : ৩৯০)

X
ঝালকাঠির নলছিটিতে মূল্য তালিকা না থাকায় ও লাইসেন্স নবায়ন না করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের মায়ের দোয়া ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা ও বৃহস্পতি গিনি হাউজে লাইসেন্সের নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম বলেন, দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।