প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৮:২২ পিএম (ভিজিট : ১৭৪)

X
বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও দুইজন আহত হয়েছে। সোমবার যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুব ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা তিন জন একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল সাইড দিতে যেয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে । মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে যশোরের জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি মামলা করা হয়েছে।