ডোমারে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুর শ্রীঘরে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে স্বামীর বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে এক পুত্রবধূ। পুলিশ অভিযুক্ত শ্বশুরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে

2024-03-19T13:16:17+00:00
2024-03-19T13:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে পুত্রবধূর ধর্ষণ মামলায় শ্বশুর শ্রীঘরে
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১:১৬ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৪ ১:২৬ পিএম  (ভিজিট : ৪৫৯)
X

নীলফামারীর ডোমারে স্বামীর বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে এক পুত্রবধূ। পুলিশ অভিযুক্ত শ্বশুরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।

সোমবার (১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের (৫০) বিরুদ্ধে এজাহার দায়ের করেন পুত্রবধূ (১৯)। অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামের জৈনেক মানিক চন্দ্র রায়ের মেয়ে। বিবাহের পর স্বামীর বাড়ীতে বসবাস করতো ওই নববধূ। গত ৭ মার্চ নববধূর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানিটারি মিস্ত্রী হওয়ায় বাড়ীর বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ চৌধুরী জানান, এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy