ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মার্চ)

2024-03-19T14:18:22+00:00
2024-03-19T14:33:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ২:১৮ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৪ ২:৩৩ পিএম  (ভিজিট : ১৬৪)
X

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী বাজার কেন্দ্রীয় মসজিদে হাজীদের নিজস্ব অর্থায়নে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, হাজী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম সালা উদ্দিন সহ ইউনিয়নের সকল হাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী। এসময় দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy