স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলোনা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলামের।সোমবার (১৮

2024-03-19T15:44:41+00:00
2024-03-19T15:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১২৪)
X

১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলোনা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলামের। 

সোমবার (১৮ মার্চ) রাতে তাকে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র সদস্যরা। গ্রেপ্তার মো. নজরুল ইসলাম পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা নামক স্থানের একটি ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। যে ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে উদ্ধার হওয়া মরদেহটি গ্রেপ্তার সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসিমার বলে শনাক্ত করা হয়। আর নাসিমার মৃত্যুর ঘটনার সঙ্গে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

পাশাপাশি ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন। তবে নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ওইসময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ছায়াতদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy