প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:০৩ পিএম (ভিজিট : ১৪৬)

X
নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন বিসিক প্রশিক্ষণ কেন্দ্রে। সাপ্তাহিক বন্ধের দিন শনিবার ওই প্রশিক্ষণ কেন্দ্রের তিনটি জাম ও মেহগনি গাছ সৈয়দপুর বিসিক শিল্পনগরী কর্মকর্তা মশিউর রহমান গোপনে কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
বর্তমান বাজার মূল্যে বিক্রিত তিনটি গাছের দাম প্রায় ৩০ হাজার টাকা বলে বিভিন্ন কাঠ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তথ্য মিলেছে। এ ঘটনা যাতে প্রকাশ না পায় সেজন্য ওই কর্মকর্তার ছিল কড়া নির্দেশ নিম্ন কর্মচারীদের ওপর। কিন্তু গতকাল মঙ্গলবার গাছ বিক্রির কানাঘুষার খবর মিডিয়া কর্মীদের কাছে গোপনে পৌছে যায়। ঘটনাস্থলে সরেজমিনে গেলে মিলে সত্যতা।
এ অভিযোগ বিষয়ে জানতে কথা হয় সৈয়দপুর বিসিক শিল্পনগরী কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে। তিনি সাংবাদিকদের বলেন সীমানা প্রাচীরের কাজ করতে গিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে একটি বনজ বৃক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের লোক কেটেছে। তিনটি মেহগনি গাছ কাটার অভিযোগ তিনি অস্বীকার করেন।
তবে গাছ কেটে কোথায় রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বনজ বৃক্ষ মূলত লাকড়ির গাছ। এজন্য কাটা গাছটি স্থানীয়রা চুলায় জ্বালানোর জন্য বাড়িতে নিয়ে গেছে।