প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:১২ পিএম (ভিজিট : ১১৭)

X
নেত্রকোনার কেন্দুয়ায় পারভীন সিরাজ মহিলা কলেজ গেটে পোড়ানো বিটুমিনের কালো ধোঁয়া ও শব্দ দূষণে বিপাকে রয়েছে কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি এলাকার পরিবেশও দূষিত হচ্ছে।
কেন্দুয়া পৌরসভা- সাজিউড়া সড়কের পার্শ্বে অবস্থিত পারভিন সিরাজ মহিলা কলেজটি। এই প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য কেন্দুয়া উপজেলার সাজিউড়া মোড় থেকে সাজিউড়া বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার ও পূর্ণ নির্মাণের জন্য প্রায় ৪ কিঃ মিঃ রাস্তাটি পেয়েছে নেত্রকোনার ইকবাল টিকাদারি প্রাঃ লিঃ কোম্পানিটি।
মঙ্গলবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, কলেজটির সামনের সড়কের পার্শ্বে খালি জায়গা দখল করে রাস্তায় নির্মাণ সামগ্রী রেখেছে ইকবাল ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাঃ লিঃ কোম্পানিটি। এই জায়গায় পরিবেশ দূষনকারী পদার্থ পুড়িয়ে বিটুমিন গলানো ও মিক্সিং করায় দূর্গন্ধ,কালো ধোঁয়া ও বিকট শব্দে শিক্ষার্থীদের শ্রেনী পাঠদান ব্যাহত হচ্ছে পাশাপাশি কলেজ গেইটের সামনে বিটুমিন ও পাথর মিক্সিং করতে রাবার প্লাস্টিকের পুরোনো জিনিসপত্র, ছেঁড়া কাঁথা কালো ধোঁয়া সৃষ্টি করে পরিবেশ নষ্ট করছে।চারদিকে দুর্গন্ধ, কালো ছাঁই উড়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছে।
এতে শিক্ষার্থীদের বাইরে বের হতে অসুবিধা হচ্ছে। কালো ধোঁয়া নির্গত হওয়ায় পরিবেশ দূষণ হচ্ছে।মিক্সচার মেশিনের বিকট শব্দে তৈরি করছে শব্দ দূষণ।
১ম বর্ষের শিক্ষার্থী আলপনা বেগম বলেন, শব্দ ও কালো ধোঁয়া আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে, যা ইতিমধ্যে আমরা অধ্যক্ষ স্যারকে জানিয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের বিষয়টি স্বাভাবিক মেনে নিয়েছেন।এতে তেমন কোন সমস্যা দেখছেন না তিনি। তবে এধরনের পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে তিনিসহ স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
এব্যাপারে ইকবাল ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায় নাই।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার নির্মান সামগ্রী রেখে এবং পরিবেশ দূষণকারী বিভিন্ন পদার্থ পুড়িয়ে শব্দ ও পরিবেশ দূষণ করছে এ রকম কোন অভিযোগ পাই নাই। এব্যাপারে খোঁজখঁবর নিবেন বলেও জানান তিনি।