প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:২৩ পিএম আপডেট: ১৯.০৩.২০২৪ ৪:২৮ পিএম (ভিজিট : ১৪৮)

X
লক্ষ্মীপুরের কমলনগরে ৩০ কেজি জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১৩৭৫ কেজি নদীর মাছ জব্দ করেছে মৎস্য প্রশাসন।
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজার নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে মাছগুলো জব্দ করা হয়।
পরে সেগুলো উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে স্থানীয় ৩৮ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, জাটকা ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। একই সাথে মাছ ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযানের পাশাপাশি হাট-বাজারগুলোতেও নজরদারি রাখা হয়। উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে জাটকা ইলিশসহ ১৩৭৫ কেজি নদীর মাছ জব্দ করা হয়েছে। সেগুলো এতিমখানায় বিতরণ করা হয়।