প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:৩৮ পিএম (ভিজিট : ১১৩)

X
ময়মনসিংহে মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত আবদুল করিম গফরগাঁও উপজেলার শিলাসী চামড়া গোদাম এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, নিহত আব্দুল করিম মসজিদে যোহরের নামাজ পড়ার জন্য মেয়ের বাসা থেকে বের হন। পরে তিনি রেললাইন পার হয়ে অপর পাশের মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলেই মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।