প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:৪৩ পিএম আপডেট: ১৯.০৩.২০২৪ ৫:০৩ পিএম (ভিজিট : ২০৩৩)

X
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ছোটপুল পুরাতন রোড এলাকায় প্রাইভেট কারে তুলে এক কিশোরীকে ধর্ষণের ঘটনার দুই হোতাকে অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে হালিশহর থানার পুলিশ৷
মঙ্গলবার (১৯ মার্চ) তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ মিরন প্রঃ মিরু (৩৬) ও মোঃ জমির (৩২) কে হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ৷
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ভিকটিম কিশোরীকে মোঃ মিরন প্রঃ মিরু (৩৬) ও মোঃ জমির (৩২) অপহরণ করে হালিশহর থানাধীন ছোটপুল পুরাতন রোড় এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট উঠিয়ে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে। রাত আনুমানিক ১০ টায় ভিকটিমকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি ধমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়৷
হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ বাংলাদেশ বুলেটিনকে বলেন, ভীতসন্ত্রস্ত কিশোরী ভয়ে ঘটনাটি প্রথমে কাউকেই জানায়নি৷ পরে ১৮ মার্চ রাতে সে তার মাকে বিষয়টি জানায়৷ পরে মায়ের মাধ্যমে কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে কিশোরীটিকে দ্রুত থানায় নিয়ে আসেন৷ ভিকটিমের কাছ থেকে ঘটনার সম্পর্কে জানার পর আমাদের পশ্চিম জোনের ডিসি, এডিসি ও এসি স্যারদের সার্বিক দিক নির্দেশনায় একাধিক টিম অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নামে। আমরা অভিযোগটি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাতেই সাঁড়াশি অভিযানের মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হই।
এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০২০ এর ৭/৯(৩) ধারায় মামলা রুজু করে (মামলা নং-২০)।
মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানান হালিশহর থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ।