প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫:৪৩ পিএম আপডেট: ১৯.০৩.২০২৪ ৫:৪৮ পিএম (ভিজিট : ৩০৩)

X
“বঙ্গবন্ধুর স্বপপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল চক দৌলতপুর গ্রামে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে এ বৈঠকে আলোচনা করেন সিনিয়র সহকারী জজ (লিগ্যাল এইড অফিসার) রুখসানা খানম। সভায় বিনামূল্যে আইনি পরামর্শ, আপোষ মিমাংসা সভার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, বিনামূল্যে আইনজীবী নিয়োগসহ জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন তিনি।
লিগ্যাল এইড অফিসার বলেন- আইনি পরামর্শ, আইনগত তথ্য, কাউন্সিলিং, মামলা/মোকদ্দমা করার প্রাথমিক তথ্য, সরকারি আইনি সেবা সম্পর্কিত যেকোনও পরামর্শ, অভিযোগ দিতে ‘১৬৪৩০’ নম্বরে টোল ফ্রি কল করে সহায়তা পাওয়া যাবে। নারী-পুরুষ, শিশু নির্বিশেষে যেকোনও ব্যক্তি এ সুবিধা ভোগ করতে পারেন।
অংশগ্রহণকারীরা পরবর্তীতে সমস্যায় পরলে যাতে তারা এই নাম্বারে কল করে উপকৃত হতে পারে সেজন্য তাদেরকে দিয়ে হেল্প লাইন নাম্বার ১৬৪৩০ তে কল করান লিগ্যাল এইড অফিসার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, লিগ্যাড এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সারোয়ার মুরশেদ রাজীবসহ অন্যরা।
সচেতনতামূলক সভায় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের আইনি সমস্যার কথা শুনেন এবং সমাধান দেন সিনিয়র সহকারী জজ (লিগ্যাল এইড অফিসার) রুখসানা খানম।