চাঁপাইনবাবগঞ্জে তিন আড়তদারকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায়

2024-03-19T20:11:37+00:00
2024-03-19T20:11:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে তিন আড়তদারকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ১৬১)
X

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে শহরের উদয়ন মোড়ের তরমুজ ব্যবসায়ী সামছুল আলমকে ২০ হাজার, মুন্না আলীকে ১৫ হাজার ও ফয়সাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েকদিন থেকে ভোক্তারা অভিযোগ করে আসছিলেন অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। সে অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উৎপাদন খরচের চেয়ে অতিরিক্ত বেশি দামে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy