প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৮:১৩ পিএম (ভিজিট : ১৭৩)

X
আমাদের শ্রীপুর আমরা গড়বো, ন্যায্য মূল্যে পণ্য কিনবো- অস্বচ্ছল, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে গাজীপুর জেলা যুবলীগ।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসাপাডা মোড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেন।
যুবলীগ নেতা ব্যারিস্টার সজীব জানান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী টুসির নির্দেশে অস্বচ্ছল, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে তাদের এ কার্যক্রম পুরো রমজান মাস চলবে। তিনি বলেন, আমি ও আমার দলীয় কর্মীরা কোনো পণ্যই লোকশানে বিক্রি করছি না। যে মূল্যে ক্রয় করা হয়েছে, ওই মূল্যেই বিক্রি করা হচ্ছে।
রমজান মাসে বাজারে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দেয়। মাহে রমজানে শ্রীপুরের মানুষ যেন নিত্যপণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারে, তাদের যেন কষ্ট না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে আমাদের এ আয়োজন হাতে নেওয়া হয়েছে। রমজান পরবর্তী সময়েও বছরব্যাপী এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ীরা পণ্যের কৃত্তিম সংকট তৈরি করে জিনিসের দাম বৃদ্ধি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে যুবলীগ ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তিবোধ করছে।
এ সময় ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভূঁইয়া, শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য মোরছালীন মামুন ও শ্রীপুর পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজীবসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।