লক্ষ্মীপুরে ৯ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ

2024-03-20T10:50:23+00:00
2024-03-20T10:50:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ৯ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল জব্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০:৫০ এএম   (ভিজিট : ১৬৪)
X

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইঞ্জিন চালিত ৪টি নৌকা ও প্রায় ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।

জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলে আটক ও জাল-নৌকা জব্দ করা হয়। 

পরে রাত ১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন (২০), দেলু বাঘা (২২), মো. ইউসুফ (২০), মোহাম্মদ সিয়াম (১৩), মো. মিজান (১২), তারেক (১৪) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী (৬৫), শাহজাহান সর্দার (৩৫) ও আবদুর রশিদ (১৬)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন জেলা প্রাশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। 

জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মঙ্গলবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয় প্রায় ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল।  

পরে রাত ১টার দিকে মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিন জেলেকে তিন হাজার টাকা এবং অন্য ৬ জেলের ৫০০ টাকা করে আরও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy