সিএনজ-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

সিএনজি ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার অফিসার নুর আলম সিদ্দিকী (৩৬) ও মৎস্য অফিসের অফিস সহকারি

2024-03-20T12:49:56+00:00
2024-03-21T13:04:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিএনজ-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১২:৪৯ পিএম  আপডেট: ২১.০৩.২০২৪ ১:০৪ পিএম  (ভিজিট : ৩৭০)
X

সিএনজি ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে  মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার অফিসার নুর আলম সিদ্দিকী (৩৬) ও মৎস্য অফিসের অফিস সহকারি আবু তাহের (৫২)  নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, ২০ মার্চ বুধবার সকাল পৌনে নয়টার সময়  নীলফামারী সৈয়দপুর মহাসড়কের জোরদারোগা মসজিদের সামনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে আসা সিএন জি ও  নীলফামারী হতে সৈয়দপুর গামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই  দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ২ জনকে  নীলফামারী জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীরুল জানিয়েছেন, সৈয়দপুর বাঙালিপুর নিজপাড়া গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে  আবু তাহের (৫২) জলঢাকা মৎস্য অফিসের অফিস সহকারি এবং নওগাঁ জেলার আসাদ আলী প্রামানিক এর ছেলে  নূরে আলম সিদ্দিকী (৩৬) মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় অফিসার পদে চাকরি করতেন তিনি। এ দুজনকেই ঘটনাস্থলে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সড়ক দুর্ঘটনার সময় বৃষ্টি থাকায় ট্রাক্টর চালক ট্রাক্টর সহ পালিয়ে গিয়েছে পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি উদ্ধার করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy