যশোরে ডিবির অভিযানে অস্ত্র উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর ডিবি পুলিশ এবার অভিযান চালায়ে যশোরের আলোচিত সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক ও তার দুই সহযোগীকে

2024-03-20T16:23:45+00:00
2024-03-20T16:23:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ডিবির অভিযানে অস্ত্র উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

যশোর ডিবি পুলিশ এবার অভিযান চালায়ে যশোরের আলোচিত সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক ও তার দুই সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের শংকরপুর ব্যাংকার কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো যশোর শহরের বকচর হুশতলা এলাকার শেখ রেজাউলের ছেলে শেখ অনিক (২৮), পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম আশা (৪৫) ও অভয়নগর উপজেলার গুয়োখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৪৮)। 

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি’র টিম অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ব্যাংকার কলোনীতে অভিযান চালানো হয়। এসময় রাস্তার উপর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিককে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। 

একইসাথে তার সহযোগী আশরাফুল ইসলাম আশা ও  হুমায়ুন কবির মনাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy