গৌরনদীতে যুবকের লাশ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে নিখোঁজের দুই দিন পর বুধবার দুপুরে যুবক সাকিল বেপারীর (৩০) লাশ

2024-03-20T16:28:58+00:00
2024-03-20T16:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে যুবকের লাশ উদ্ধার
গৌরনদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে নিখোঁজের দুই দিন পর বুধবার দুপুরে যুবক  সাকিল বেপারীর (৩০) লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। 

এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী বেপারীর (৫৮) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। 

পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মোহাম্মদ আলী বেপারীর (৫৮) পুত্র সাকিল বেপারী (৩০) গত ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তি কৃষি জমিতে ঈদুর মারার  ঔষাধ দেয়ার জন্য বের হয়ে নিখোজ হন। 

অনেক খোজাখুজি করে না পেয়ে ছেলে নিখোজের ঘটনায় বাবা মোহাম্মদ আলী বেপারীর ১৯ মার্চ রাতে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রী করেন। গতকাল বুধবার দুপুরে স্থানীয়রা কটকস্থল গ্রামের একটি ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের লোকজন সাকিল বেপারীর লাশ শনাক্ত করেন। 

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে একটি ধান ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠান। এ ঘটনায় নিহত সাকিল বেপারীর বাবা মোহাম্মদ আলী বেপারীর (৫৮) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy