সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সিংগাইরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ট্রাক চাপায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময়

2024-03-20T20:14:29+00:00
2024-03-20T20:14:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৭৯)
X

মানিকগঞ্জের সিংগাইরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ট্রাক চাপায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় দুই হেলপার ট্রাকের ওপর থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার সময় সিংগাইর উপজেলার নতুন ইরতা সড়কে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিহত ট্রাক চালক মোসাদ্দেক (২৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের ওবাইদুল হকের ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম  বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিয়োগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy