চাটখিলে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময়

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশান (বিএমজিটিএ) চাটখিল শাখার উদ্যোগে বুধবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মিলনায়তনে চাটখিলে কর্মরত মাদ্রাসা

2024-03-20T20:50:31+00:00
2024-03-20T20:50:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময়
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশান (বিএমজিটিএ) চাটখিল শাখার উদ্যোগে বুধবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মিলনায়তনে চাটখিলে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বিএমজিটিএ চাটখিল শাখার সভাপতি মামুন হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জহির উদ্দীন এর সঞ্চলানায় ইফতার পূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, চাটখিল কাজী সমিতির সভাপতি মাওলানা সাহাব উদ্দিন, বিএমজিটিএ এর সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুশ শাকুর, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া, কড়িহাটি ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এ এস এম শফিকুর রহামান, ইংরেজি প্রভাষক  হাছান তারেক, তলতলা আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মোস্তফা কামাল, কচুয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রেজাউল বারী, প্রভাষক মো.মোস্তফা প্রমূখ।

বক্তারা আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও মাদ্রাসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান। মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy