গঙ্গাচড়ায় ভাঙচুর ও চাঁদাবাজি

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের আব্দুল বারী দুলাল এর ছেলে ওয়াসিমুল বারী সিয়াম এর নামে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

2024-03-21T11:30:02+00:00
2024-03-21T11:30:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় ভাঙচুর ও চাঁদাবাজি
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১১:৩০ এএম   (ভিজিট : ২৫৮)
X

রংপুরের গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের আব্দুল বারী দুলাল এর ছেলে ওয়াসিমুল বারী সিয়াম এর নামে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ করেছেন গজঘন্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী।

মঙ্গলবার গজঘন্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। আভিযোগ সুত্রে জানা যায়,গজঘন্টা ইউনিয়ন পরিষদ মাঠে সরকারিভাবে মনোনীত ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় করাকালীন পণ্যদ্রব্যের স্বল্পতার কারণে প্রায় ৮৫জন উপকারভোগী টিসিবি পণ্য ক্রয়ে ব্যর্থ হইলে সেখানে উপকারভোগী ও ডিলারের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। 

সোমবার ০৩:০০ ঘটিকায়  ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনাস্থলে আগাইয়া গিয়া বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার জন্য উপকারভোগীর বঞ্চিত সদস্য ও ডিলারকে ইউনিয়ন পরিষদের কক্ষে নিয়ে এসে  বিষয়টি আলোচনা করেন। সেসময়  ওয়াসিমুল বারী সিয়াম আকস্মিকভাবে কক্ষে প্রবেশ করে সাংবাদিক পরিচয়ে চাঁদা হিসেবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা দাবী করে।

টাকা দিতে অস্বীকার করলে ওয়াসিমুল বারী সিয়াম উহাতে ক্ষিপ্ত হয়ে টেবিলে থাকা একটি ডেস্কটপ কম্পিউটার তুলিয়া আছাড় মারিয়া ভাঙ্গিয়া ফেলে অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকার ক্ষতিসাধন করে। আব্দুল বারী সিয়ামের আচরণে হতভম্ব হইয়া পড়িলে সে একপর্যায়ে মারধর করার জন্য উদ্যত হয়। 

এ সময় লোকজন এগিয়ে আসলে প্রকাশ্যে জীবননাশের হুমকি প্রদর্শন করে এবং শীঘ্রই তাহাকে চাঁদার দাবীকৃত টাকা প্রদান না করিলে সে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করিয়া আমার ভাবমূর্তি নষ্ট করিবে, লোক সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করিবে কিংবা পথে-ঘাটে আটক করিয়া আমাকে মারধর ও খুন জখম করিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। 

এবিষয়ে ওয়াসিমুল বারী সিয়াম বলেন, আমি কেনো পরিষদ ভাঙচুর করতে যাবো এগুলো মিথ্যা ও বানোয়াট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy