হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাবাংলা

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার আশায় পদত্যাগ করলেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।হাতীবান্ধা উপজেলা

2024-03-21T16:25:33+00:00
2024-03-21T16:42:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৪:২৫ পিএম  আপডেট: ২১.০৩.২০২৪ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩২১)
X

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার আশায় পদত্যাগ করলেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে বৃহস্পতিবার দুপুরে ইউ-পি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগ পত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা শেষে গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল সাংবাদিকদের বলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলাম। জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করব এবং আশা করছি আমি নির্বাচনে বিজয়ী হব।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, উপজেলার ২নং গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করে সংসদ সদস্য পদে নির্বাচন করায় পদটি শুন্য হয় এবং আগামী ০৩ এপ্রিল/২৪ এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy