পিতাকে থাপ্পড় দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে পুত্রের মামলা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলায় পিতাকে চর-থাপ্পড় দেয়ায় এক সাংবাদিকের বিরুদ্ধে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে মামলা করেছেপুত্র ।জানা যায়, গত

2024-03-21T16:33:32+00:00
2024-03-21T16:57:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিতাকে থাপ্পড় দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে পুত্রের মামলা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৪:৩৩ পিএম  আপডেট: ২১.০৩.২০২৪ ৪:৫৭ পিএম  (ভিজিট : ৫৩৮)
X

দশমিনা উপজেলায় পিতাকে চর-থাপ্পড় দেয়ায় এক সাংবাদিকের বিরুদ্ধে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে মামলা করেছে পুত্র ।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের দোকানে মোঃ চাঁনমিয়া মাতুব্বর এর পারিবারিক জমিজমা নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জনৈক সাংবাদিক মোঃ সাফায়েত হোসেন গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। 

মোঃ চাঁনমিয়া মাতুব্বর তার পরিচয় জানতে চাইলে তাকে থাপ্পড় দেয়, এতে করে তার কান ফেঁটে রক্তপাত হয়। এলাকার লোকজন সাফায়েত হোসেনকে অবরুদ্ধ করে রাখলে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শাখাওয়াত ও নুর হোসেনকে উদ্ধার করেন। 

চাঁনমিয়াকে তার ছেলে মোঃ সোহাগ মাতুব্বরসহ এলাকার লোকজন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এইচএম আলবি প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইবুনালে সোহাগ মাতুব্বর বাদী হয়ে সাফায়েতের বিরুদ্ধে মামলা করেন। দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের বিচারক মামলাটি দশমিনা সিনিয়ার জুডিশিয়াল আদালতে প্রেরণ করেন। 

সোহাগ মাতুব্বর বলেন, আমাদের পারিবারিক সমস্যা নিয়ে সালিশ চলছিল সাংবাদিক সাফায়েত কে বা কাহার কথা মতো সালিশিতে গিয়ে আমার বাবকে থাপ্পড় দেয় তা জানিনা। তিনি সাংবাদিক হয়ে মাস্তানের মতো সন্ত্রাসী কর্মকান্ড করেছেন। তিনি আমার পিতাকে কেন থাপ্পড় দিয়েছেন, তাই ন্যায়বিচারের জন্য আদালতের দারস্ত হয়েছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy