নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। বৃহস্পতিবার (২১মার্চ)

2024-03-21T18:10:04+00:00
2024-03-21T18:12:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৬:১০ পিএম  আপডেট: ২১.০৩.২০২৪ ৬:১২ পিএম  (ভিজিট : ১৫৩)
X

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন।  বৃহস্পতিবার (২১মার্চ) দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে সিরাজুল ইসলাম জেমস্ (১৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৫), ও জাহাঙ্গীর রহমানের ছেলে  রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার তিন কলেজ পড়ুয়া যুবক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়।

অপরদিকে রাশেদ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায়  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আব্দুল হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy