কমলগঞ্জে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী পরিচালক কবি নূরজাহান শিল্পীর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধশতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে রমজানের

2024-03-21T18:45:47+00:00
2024-03-21T19:09:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৬:৪৫ পিএম  আপডেট: ২১.০৩.২০২৪ ৭:০৯ পিএম  (ভিজিট : ২০৬)
X

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী পরিচালক কবি নূরজাহান শিল্পীর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধশতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২ টায় শমশেরনগর সাংবাদিক সমিতি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিতরণ করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নি:) শামীম আকনজি, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আলমগীর হোসেন সমাজকর্মী আব্দুল মালিক প্রমুখ।

আলোচকরা বলেন, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। সূদুর ইংল্যাড অবস্থান করেও নিজের চাকুরী জীবন, সংসারিক জীবনের পাশাপাশি মহতি উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। বিগত করোনাকালীন সময়কাল থেকে তিনি নানাভাবে বাংলাদেশের গরিব, অসহায় লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। তাঁর এই সহযোগিতা মানব কল্যাণে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে।  

অনুষ্ঠানে অর্ধশতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে এক লিটার সোয়াবিন তেল, এক কেজি পিঁয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি চানা, আধা কেজি মসুর ডাল, এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy