রূপগঞ্জে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানের সংযোগসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।এ সময়

2024-03-21T18:57:39+00:00
2024-03-21T18:57:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৬০)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানের সংযোগসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।

এ সময় ৩টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পারাগাঁও  ও  বরাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও রেগুলেটরসহ বিভিন্ন সরঞ্জাম। 

তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে অভিযান চালায় তারা। এসময় পারাগাঁও এলাকায় অবৈধভাবে পূঃন সংযোগ নেয়া দুই কিলোমিটার বিস্তৃত দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পাশাপাশি রবাবো এলাকায় একটি বেকারি ও একটি রেষ্টুরেন্ট এবং পারাগাঁও এলাকায় একটি মিষ্টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অপরাধে ঐ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy