রাজবাড়ীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজাবড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৩জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।গ্রেফাতারকৃতরা

2024-03-21T19:46:53+00:00
2024-03-21T19:46:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৯৪)
X

রাজাবড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৩জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

গ্রেফাতারকৃতরা হলো ফরিদপুরের রেজাউল ঠাকুর(৪৭), ফারুক মোল্লা(৪০), মোঃ আমিরুল শেখ (৩২), ইছাহাক মন্ডল(৩০), স্বরজিৎ দত্ত (৫২) ।  

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার।

তিনি জানান, গত ১১ই মার্চ রাত আনুমানিক ১টার সময় জেলার বালিয়াকান্দি থানার বাহিরচর  গ্রামের লিটন প্রামাণিকের বাড়ী থেকে ৭-৮ জন মিলে তিন লক্ষ পনের হাজার তিন শত টাকা মূল্যের স্বর্নালঙ্কার, মোবাইল ফোন সহ নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামী করে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।  

পরে তথ্য প্রযুক্তির ব্যাবহার করে মামলার তদন্তে প্রাপ্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আসামীদের দেওয়া তথ্য মতে একটি স্বর্নের চেইন, একজোড়া কানের দুল, একটি আঙ্গটি'র ১২ আনা গলিত স্বর্ন  ও  ডাকাতি কাজে ব্যাবহার করা একটি লোহার দা, একটি কাঠের বাট সহ কাচি দা, একটি লোহার রড ও একটি প্ল্যাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয় ।
 
গ্রেপ্তার আসামীদের মধ্যে ৩জন আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy