নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেপ্তার

2024-03-21T19:53:53+00:00
2024-03-21T19:53:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ২০৯)
X

শেরপুরের নালিতাবাড়ীতে  চোরাই পথে আনা ভারতীয়  প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে পৌর শহরের আড়াইআনী বাজারের কালেমা চত্বর এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দ কৃত চিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা এলাকা থেকে ট্রাকযোগে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছিল পাচারকারীরা। এসব চিনি ও যানবাহনসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে করে পাচার করছিল। গোপন খবরের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পৌরশহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া ৫টার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। 

পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ ৪৪০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া (২৫), পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও হেলপার হৃদয় দাসকে (১৮) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy