আগামী দুই বছরের মধ্যে রাজশাহী বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হতে যাচ্ছে-রাসিক মেয়র লিটন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান-এর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা

2024-03-22T14:39:28+00:00
2024-03-22T14:39:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী দুই বছরের মধ্যে রাজশাহী বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হতে যাচ্ছে-রাসিক মেয়র লিটন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৪১)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহষ্পতিবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড় জয় বাংলা চত্বরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

প্রধান অতিথির বক্তব্যে  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, অগ্নিঝরা মার্চ মাস বাংলাদেশের ইতিহাসের ঘটনাবহুল মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 

৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন, ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। এ মাসে আমরা গর্বের সঙ্গে জাতির পিতাকে স্মরণ করি, স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেশের সীমানা পেরিয়ে বিশ্বে সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বের উন্নত অনেক দেশ স্বীকার করেন তিনি সফল রাষ্ট্রনায়ক। তিনি জানেন কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয়, তিনি জানেন কীভাবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হয়, উন্নয়নের চাকা সচল রাখতে হয়। তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন, আমরা তাঁর সৈনিক। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি রাজশাহীকে তিল তিল করে গড়ছি। শুধু বাংলাদেশ নয়, সারা দক্ষিণ এশিয়ার মধ্যে রাজশাহীর নাম পৌছে গেছে। 

নেত্রী শেখ হাসিনার নির্দেশে আইসিটি বিভাগের অনুপ্রেরণায় আগামী দুই বছরে মধ্যে রাজশাহী বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হতে যাচ্ছে। রাজশাহীর আরো ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। রাজশাহীকে অনুসরণ করবে দেশের সকল শহর। 

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এমপি। 

এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy