মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেকের ৫

2024-03-22T14:58:17+00:00
2024-03-22T14:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলের জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ২:৫৮ পিএম   (ভিজিট : ২০৭)
X

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেকের ৫ হাজার করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় জব্দকৃত দুই লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ২০ কেজি জাটকাসহ নদীর বিভিন্ন প্রজাতির মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। 

শুক্রবার (২২ মার্চ) ভোররাত থেকে বেলা ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার ভোররাতের মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ এবং মৎস্য বিভাগ মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ১২ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় দুই লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি জাটকাসহ নদীর  বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জন জেলের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 
 
জাটকা ইলিশ রক্ষায় মার্চ এবং এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশসহ সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy