গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় এন‌জিও কর্মকর্তা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পটুয়াখালীতে গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে পা‌লিয়ে থাকা বেসরকারি উন্নয়ন সংস্থ্যা রিসোর্স ইন্ট্রিগেশন

2024-03-22T15:05:12+00:00
2024-03-22T15:08:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় এন‌জিও কর্মকর্তা গ্রেপ্তার
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৩:০৫ পিএম  আপডেট: ২২.০৩.২০২৪ ৩:০৮ পিএম  (ভিজিট : ১৮৬)
X

পটুয়াখালীতে গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে পা‌লিয়ে থাকা বেসরকারি উন্নয়ন সংস্থ্যা রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর ক্রেডিট অফিসার কাওসার আলীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও‌সি ) মোঃ জসিম এ তথ্য নিশ্চিত করেন। 

এ ঘটনায় গত ১৭ মার্চ `রিক`র শাখা  ব্যাবস্থাপক মোঃ মিরাজ শেখ বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছি‌লেন। 

প‌রে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার নওগা থেকে কাওসার আলী‌কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে কাওসার আলীর গ্রেফতারের খবরে থানায় ছুটে আসেন প্রতারিত মানুষেরা। তাদের অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। 

ওসি মোঃ জসিম সাংবাদিকদের বলেন, প্রতারক কাওসার আলী ঋন দেয়ার কথা বলে বদরপুর ইউনিয়নের ৯৩ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করে গত ৮ মার্চ পালিয়ে যায়। বিট অফিসার কর্তৃক বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর কাছে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে পুলিশ। ও‌সি আ‌রো জানান, প্রতারক প্রকৃত পক্ষে কতজনের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy