চাটখিলে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত আরিফ হোসেন (২০) উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার

2024-03-22T16:03:31+00:00
2024-03-22T16:03:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ট্রাক চাপায় তরুণের মৃত্যু
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৩৪)
X

নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে।  নিহত আরিফ হোসেন (২০) উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় আরিফ।

যাত্রাপথে তার মোটরসাইকেলটি চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রামগঞ্জ মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি ইমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy