গুরুদাসপুরে পুকুর খননের প্রস্তুতিতে কৃষকদের বিক্ষোভ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

বোরো ক্ষেতে সেচ বন্ধ করায় পানির অভাবে ফেটে চৌঁচির বোরো ক্ষেত। অপরিপক্ক ভুট্টা-রসুনেও সেচ সুবিধা বন্ধ করে ফসল

2024-03-22T16:55:00+00:00
2024-03-22T16:55:00+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে পুকুর খননের প্রস্তুতিতে কৃষকদের বিক্ষোভ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২৩৯)
X

বোরো ক্ষেতে সেচ বন্ধ করায় পানির অভাবে ফেটে চৌঁচির বোরো ক্ষেত। অপরিপক্ক ভুট্টা-রসুনেও সেচ সুবিধা বন্ধ করে ফসল বিনিষ্ট করা হয়েছে। 

এখনও কিছু জমিতে থরে থরে শোভা পাচ্ছে ভুট্টার কাদি, পাশে অপুক্ত রসুনের আবাদও। এমনি অন্তত ২০ বিঘা জমিতে ফসল নষ্ট করে চলছে পুকুর খননের প্রস্ততি। জলাবদ্ধতার শঙ্কায়  নারীসহ শত শত এলাকাবাসী ফসলী জমিতে দাঁড়িয়ে পুকুর খননের প্রস্তুতির প্রতিবাদ জানাতে শুক্রবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। 

নটোরের গুরুদাসপুরের বিয়াঘাট কুমারখালী উত্তর পাড়া গ্রামের কুমারখালী মৌজায় প্রভাবশালী আব্দুল হাকিম ও আব্দুল মমিন নামে দুই ভাই তাদের পৌত্রিক তিন ফসলী জমির উঠতি ফসল নষ্ট করে এমন অমানবিক পুকুর খননের প্রস্তুতি শুরু করেছেন। তারা একই মহল্লার মৃত সদর উদ্দিন মন্ডলের ছেলে।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, কুমারখালী উত্তরপাড়া মাঠে অন্তত ২ হাজার বিঘা ফসলি জমি আছে। সেখানে ধান,পাট,ভুট্টা,রসুন, সব ধরনের রবি শষ্যসহ তিনটি ফসল ফলে। প্রভাবশালী দুইভাই পুকুর খনন করলে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হবে। পানি জমে ফসল উৎপাদন ব্যাহত হবে। নিচু জমিতে যাদের বাসা বাড়ি সেখানে পানি উঠবে। দীর্ঘ মেয়াদী ক্ষতির শঙ্কায় ফসলী জমিতে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মাবন বন্ধনে অংশ নেন কৃষকরা। মানববন্ধন শেষে বিক্ষোভও করেছেন শঙ্কিত কৃষকরা। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন জমসেদ আলী,মুঞ্জুর আলম,সোলায়মান আলী,শাজাহান আলী,আব্দুল কাদের প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার জানান. পুকুর খননের প্রস্তুতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদ নজরে আসলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। বোর ধানের জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। দুই ভাইকে ফসলী জমিতে পুকুর খননের আইনগত শাস্তির বিষয়টি অবগত করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy