তালতলীতে গাঁজা গাছসহ চাষি আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে বাড়ির আঙিনায় চাষ করা ৪ টি গাঁজা গাছসহ মো. মধু ফকির (৫২) নামের এক ব্যক্তিকে আটক

2024-03-23T11:35:58+00:00
2024-03-23T11:35:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে গাঁজা গাছসহ চাষি আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১:৩৫ এএম   (ভিজিট : ১৫৫)
X

বরগুনার তালতলীতে বাড়ির আঙিনায় চাষ করা ৪ টি গাঁজা গাছসহ মো. মধু ফকির (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মধু ফকির একই এলাকার আঃ রশিদ ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই গাজী মাহতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মো. মধু ফকিরের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে মো. মধু ফকিরের বাড়ির আঙিনা থেকে বালতিতে চাষাবাদ করা অবস্থায় ৪ টি গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy