মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য। প্রশাসনের চোখকে

2024-03-23T12:57:59+00:00
2024-03-23T14:25:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ গ্রেফতার ২
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১২:৫৭ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৪ ২:২৫ পিএম  (ভিজিট : ১৫৭)
X

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রায়ই খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হচ্ছে ভারতীয় পন্য। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ২২ বস্তা চিনিসহ মোঃ আল আমিন (১৯) ও মোঃ মাসুম রানা(২১) নামে দুই চোরা কারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার (২৩ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ০৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংহপাড়া এলাকার মৃত মানুল্লাহ'র ছেলে মাসুম রানা ও একই এলাকার মৃত মালু মিয়া'র ছেলে আল আমিন।

জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy