প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৫:৪৪ পিএম আপডেট: ২৩.০৩.২০২৪ ৫:৫১ পিএম (ভিজিট : ২৭০)

X
চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ মার্চ) সকাল ১০টায় আদালতের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নূরুজ্জামান, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক মাসুদ পারভেজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লা আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু কাহার, পিপি নাজমুল আজমসহ জেলার র্যাব-বিজিবি ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সমন জারি ও ক্রোকি পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, আদালত প্রাঙ্গণে বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিষ্পত্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রæত নিষ্পত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।