গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা জরিমানা করেছেন

2024-03-23T18:01:21+00:00
2024-03-23T18:01:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মার্চ) দুপুরে এ জরিমানা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা জানান, রহনপুর পৌর এলাকার আল-মদিনা ক্লিনিককে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ও জমজম নার্সিং হোমে চিকিৎসার পরিবেশ না থাকাসহ নানা অনিয়মে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জমজম নার্সিং হোম কর্তৃপক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ আল-মদিনা ক্লিনিকে এবং ২১ মার্চ জমজম নার্সিং হোমে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুইজন প্রসূতি মারা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy