আখাউড়ায় দুই মাদক কারবারি আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে আটকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে

2024-03-23T19:05:42+00:00
2024-03-23T19:05:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় দুই মাদক কারবারি আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৮৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে আটকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

আটককৃত মাদক কারবারিরা হলো উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর গ্রামের মৃত মাহতাব মিয়ার ছেলে সোহেল প্রকাশ উজ্জ্বল ও হীরাপুর মধ্যপাড়ার মৃত সহিদ মিয়ার ছেলে নাছির।

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া থানার এসআই মোঃ এরশাদ মিয়া, এএসআই আবির আহমেদ, এএসআই মো: আলমগীর ও এএসআই উৎপল দেওয়ানের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকা থেকে ১২০ বোতল স্কফ সিরাপসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। স্কফ সিরাপ উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, স্কফ সিরাপসহ আটককৃত দুজনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy