রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

2024-03-24T10:15:42+00:00
2024-03-24T10:15:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১০:১৫ এএম   (ভিজিট : ১৭৪)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে। পরে সকাল সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার ও উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরার ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা দ্রুতই আশপাশে ছড়িয়ে যায়। কাঁচাবাজার হলেও এখানে ফার্মেসি, মুদি দোকান, গাড়ির পার্টস এমনকি কেমিকেল দোকানও রয়েছে। আগুনের খবর পেয়ে সড়কের সঙ্গের দোকানিরা মালামাল বের করতে পারলেও ভেতরের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, পুড়ে যাওয়া মার্কেটে এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। আমরা আগেই অনুমান করে কিছু বলতে পারছি না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy