প্রথমবা‌রের মত শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে প্রথমবা‌রের মত শুরু হয়েছে সাত দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪।রোববার বেলা সা‌ড়ে ১১টায় প্রদর্শনীর

2024-03-24T12:45:08+00:00
2024-03-24T12:45:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবা‌রের মত শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১২:৪৫ পিএম   (ভিজিট : ২৮৮)
X

পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে প্রথমবা‌রের মত শুরু হয়েছে সাত দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪। 

রোববার বেলা সা‌ড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। এসময় তার সা‌থে ছি‌লেন পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক এম‌পি, ও ব‌রিশাল সি‌টি মেয়র আবুল খা‌য়েল আবদুল্লাহ খোকন সের‌নিয়াকাত, পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। পরে তারা প্রদর্শনীর স্টলসমূহ পরিদর্শন করেন।

পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের এই সমরাস্ত্র প্রদর্শনী চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। তবে আগামীকাল ২৫ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ দিন জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, প্রথম বারের মতো বরিশাল এরিয়ায় এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিলেন এর কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র ও সব প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাবৃদ্ধ ও বিভিন্ন পদবীর সেনাসদস্য গণের পাশাপাশি অসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy