খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ইন্টার্ন

2024-03-24T13:12:15+00:00
2024-03-24T13:12:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দুর্ভোগে রোগীরা
খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১:১২ পিএম   (ভিজিট : ১৫১)
X

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ইন্টার্ন চিকিৎসকরা।

চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগ নেমেছে খুমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সেবা প্রত্যাশীদের। রাত থেকেই রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। কিছু ওয়ার্ডে দুই একজন চিকিৎসক থাকলেও অধিকাংশ ওয়ার্ডেই নেই চিকিৎসক। এতে দুর্ভোগ বেড়েছে রোগীদের।

আজ রবিবার  (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টা শুরু হওয়া ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলবে সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রোগী ও তাদের স্বজনরা জানান, ইন্টার্ন চিকিৎসকরা রোজার মধ্যে কর্মবিরতি পালন করছে, এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দিবাকর চাকমা ও সাধারণ সম্পাদক ডা. আসাদুজ্জামান সাগর জানান, গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন। ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী বেতন-ভাতা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছিলেন। পরে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি। অনেক পরিশ্রম করলেও সেই তুলনায় তাদের বেতন-ভাতা অনেক কম। তাদের দাবি বেতন-ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করা হোক। আর দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy