যশোরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি পালন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁদের এই

2024-03-24T15:40:43+00:00
2024-03-24T15:40:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি পালন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁদের এই কর্মবিরতি ২৬ শে মার্চ পর্যন্ত চলবে।

যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রাব্বি ও সাধারণ সম্পাদক ডা.বিশ্বজিৎ অভিযোগ করে জানিয়েছেন, ইনটার্ণ চিকিৎসকদের তাদের বেতন-ভাতা কাজের তুলনায় অনেক কম।

গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন।

পরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হয়নি। তাই বেতন-ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের এই কর্মবিরতি পালন করেছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানিয়েছেন, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে। তবে তারা আশাবাদ ব্যক্ত করেছেন অতি দ্রুত এটার সমাধান হয়ে যাবে।

ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সেক্রেটারি জানান, কর্মবিরতি চলাকালীন তাদের পক্ষ থেকে একটি মেডিকেল টিম তৈরি করার চেষ্টা চলছে যেন ইমার্জেন্সি কেস আসলে তাদের চিকিৎসা সেবা প্রদান করা যায়। তাদের কর্মবিরতিতে চিকিৎসা সেবা নিতে সাধারণ রোগীদের সাময়িক যে অসুবিধা হচ্ছে সিনিয়র চিকিৎসকেরা চিকিৎসা সেবা দিলে এটার সাময়িক সমাধান হবে বলে তারা জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy